উপকূলীয় জেলা বরগুনায় একসঙ্গে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বাড়তে থাকায় চাপে পড়েছে স্বাস্থ্যব্যবস্থা। হাম, ডায়রিয়া, ডেঙ্গু ও তীব্র গরমজনিত অসুস্থতায় প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। এতে হাসপাতালগুলোতে দেখা দিয়েছে শয্যা সংকট ও চিকিৎসা ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ।
২৫০ শয্যার বরগুনা জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, শিশু ওয়ার্ড, ডায়রিয়া ইউনিট ও আইসোলেশন ওয়ার্ডে ধারণক্ষমতার চেয়ে বেশি রোগী ভর্তি রয়েছে। অনেক রোগ...