আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর ও প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে রোটারি ইন্টারন্যাশনাল। ‘রোটারি পিস ফেলোশিপ’-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৫ মে ২০২৬।
এই স্কলারশিপের মাধ্যমে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ব...